শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৪

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রেজু আরা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চিরিংগা ইউনিয়নের পশ্চিম পালাকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত রেজু আরা পশ্চিম পালাকাটা এলাকার গোলাম কাদেরের স্ত্রী। পরিবারের লোকজন বলেন, রেজু আরা ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন। চিরিংগা স্টেশনে যাওয়ার পথে রেললাইন পার হওয়ার সময় কক্সবাজারগামী একটি ট্রেনে কাটা পড়েন তিনি।

প্রত্যাক্ষদর্শী ফাহিম মোরশেদ (৩০) বলেন, রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন ওই নারী। এ সময় তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁর মরদেহ উদ্ধার করেন।

চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস নামের ট্রেনে কাটা পড়ে ওই নারী মারা গেছেন। ট্রেনটি সাড়ে ১০টার দিকে চকরিয়া অতিক্রম করে।

কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, রেলওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় এলাকাবাসীর সামনে নিহতের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর