শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মুগ্ধর ম্যুরালে কালি, নিন্দা-সমালোচনা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৪:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মৃতিতে ব্রাহ্মণবাড়িয়ার নির্মিত ম্যুরাল কালি দিয়ে ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোরের মধ্যে সদর উপজেলার চিনাইর এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এটি ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় নিন্দা–সমালোচনা চলছে।

২০২৪ সালের ১৮ জুলাই রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মুগ্ধ। ৫ আগস্টের পর দেশের বিভিন্ন স্থানে তাঁর স্মরণে প্রতিকৃতি, স্মৃতিস্তম্ভ ও ম্যুরাল তৈরি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর ডিগ্রি কলেজের সামনে মুগ্ধর একটি ম্যুরাল আছে। ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্ত হলে সেখানে মুগ্ধর ছবি বসানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে এক বাসিন্দা বলেন, গত রোববার চিনাইর ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটি ঘিরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সেখানে উত্তেজনাও চলেছে। এর জেরে মুগ্ধর ম্যুরালে কালি দিয়ে কাউকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে।

একই কথা বলেন চিনাইর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আলী আজম। তিনি বলেন, ওই বিরোধকে কাজে লাগিয়ে একটি চক্র এই কাজ করে থাকতে পারেন। ওই চক্র শান্ত চিনাইরকে অশান্ত করার চেষ্টা করছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক আজিজুর রহমান বলেন, ‘যারা দেশকে দ্বিতীয়বার স্বাধীনতা এনে দিয়েছে, তাদের একজনের স্মৃতিস্তম্ভে কালিমা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি মর্মাহত, এই ঘটনার বিচার চাই।’

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহারুল ইসলাম। তিনি বলেন, খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর