বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

যারা ককটেল এবং বাসে আগুন দেয়ার চেষ্টা করবে তাদের গুলির নির্দেশ পুলিশ আইনেই আছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ নভেম্বর ২০২৫, ১৩:২০

ঢাকায় ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার প্রচেষ্টায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ পুলিশ আইনের মাধ্যমেই স্পষ্টভাবে দেওয়া আছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি জানান, এ ধরনের ঘটনায় গুলি করার নির্দেশ তার ব্যক্তিগত নয়, বরং আইনেই এমন নির্দেশনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে রাজধানীতে ডিবি কার্যালয়ের পাশে সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কমিশনার বলেন, সম্প্রতি থানার সামনে পুলিশ সদস্যের ওপর ককটেল নিক্ষেপের ঘটনা মনোবলকে আঘাত করেছে। তাই পুলিশের মনোবল ধরে রাখতে আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, ঢাকাবাসীর জান ও মালের নিরাপত্তা দিতে পুলিশ আইন অনুযায়ী শক্ত অবস্থানে থাকবে। এ সময় তিনি ডিবি পুলিশের নতুন ‘সাইবার সাপোর্ট সেন্টার’ বিষয়ে বলেন, এই ইউনিট পুলিশের প্রতি জনআস্থা বাড়াবে এবং একটি নিরাপদ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নগরবাসী অনলাইনে প্রতারণার শিকার হলে সাইবার সাপোর্ট সেন্টারের ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন এবং দ্রুত সহায়তাও পাবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর