শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সাবেক বিচারপতি মানিকসহ ৭ জনের আয়কর নথি জব্দের আদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ নভেম্বর ২০২৫, ১৪:৫৯

সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীসহ সাতজনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।

রোববার (১৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের পৃথক সাত আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক শিহাবুল ইসলাম এ আদেশ দেন।

আরও যাদের আয়কর নথি জব্দের আদেশ দেওয়া হয়েছে তারা হলেন- সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুল হক, পাবনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং টিপু মুনশীর স্ত্রী আইরিন মালবিকা মুনশী।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক পাপন কুমার সাহা সাবেক বিচারপতি, সাবেকমন্ত্রী, সাংসদসহ সাতজনের আয়কর নথি জব্দ চেয়ে আবেদন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর