বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রাজধানীসহ সারাদেশের ৫ জায়গায় যানবাহনে আগুন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ নভেম্বর ২০২৫, ১৩:৪১

রাজধানীর কমলাপুর, গোপালগঞ্জসহ সারাদেশের পাঁচ জায়গায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বৃহস্পতিবার সকালে  এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। গোপালগঞ্জের গণপূর্ত অফিসের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাজেরো ও পিকআপে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জাজিরার শরিয়তপুরে একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে। আজ ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়।

এর আগে ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার রাত ১টা পর্যন্ত ২০টি চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে একটি ব্যাংক, ১০ বাস, এক ট্রেন ও এক অটোরিকশায় আগুন, পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ ও দুই স্থানে পেট্রোল বোমা হামলা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর