বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মধ্যরাতে ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১২ নভেম্বর ২০২৫, ১৬:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। আগামী ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচির অংশ হিসেবে এ তালা লাগিয়েছে তারা। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তালাবদ্ধ স্থাপনাগুলো হলো চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।

ঘটনার পর ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লেখেন, ‘১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল—চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।’

একই ছবি নিজ ফেসবুক টাইমলাইনে শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম আল আমিন আহমেদ লেখেন, ‘দেখে শান্তি পেলাম! ঢাকা বিশ্ববিদ্যালয়ে লকডাউন, বিএসল। ১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন।

যুবলীগের এই নেতা আরো লেখেন, ‘এ দেশের সব স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতাবিরোধী অপশক্তির হাত থেকে মুক্ত করে স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষের শক্তির অবস্থান নিতে হবে। লকডাউন বিএসএল তালা লাগানো হয়েছে।’

এ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাবি শিক্ষার্থীরা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে ঢাবির সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘তালা লাগানোর ঘটনাটি সত্য। সকালে তালাগুলো ভেঙে ফেলা হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা আরো জোরদার করার জন্য আমরা এর মধ্যে পদক্ষেপ নিয়েছি এবং সিকিউরিটি অফিসারকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তালা লাগানোর ঘটনার তদন্ত নিয়েও প্রক্টর স্যারের সঙ্গে আলোচনা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর