বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাচালক নিহত, আহত ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১০ নভেম্বর ২০২৫, ১৭:৪০

রাজশাহীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর বারো রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

নিহত অটোরিকশা চালকের নাম ইদ্রিস আলী (৫৫)। তিনি ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত এক নারী, এক পুরুষ ও আট বছর বয়সী এক শিশুকন্যা চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বারো রাস্তার মোড় থেকে একটু দূরে বেপরোয়া গতির যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক এবং তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ সময় চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা বারো রাস্তার মোড়ে সড়ক অবরোধ করে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে কথা বলেন। তারা এ বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর তারা বিক্ষোভ তুলে নেন।

নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ সিদ্দিকী বলেন, ‘দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হবে। এ ছাড়া বড় করে গোলচত্বর নির্মাণ ও গতিরোধকের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সিটি করপোরেশন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর