বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

অবশেষে খুলে দেওয়া হলো রেলওয়ে আন্ডারপাস 

স্টাফ রিপোর্ট

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১৪:০২

রাজধানী ঢাকার টিটিপাড়ায় নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাসটি জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটি উদ্বোধনের পর থেকেই যানবাহন চলাচল শুরু হয়েছে।

এর ফলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ এবং ট্রেন আসার কারণে রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হওয়ার অবসান ঘটলো।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ, এই আন্ডারপাসটির উদ্বোধন করেন। এ সময় আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন উপস্থিত ছিলেন।

নতুন এই আন্ডারপাসটির নিচ দিয়ে থাকা ৬ লেনের সড়কের মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়িগুলো এখানে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এছাড়া, রাস্তার দুই পাশে রিকশা ও সাইকেলের জন্য আলাদা লেন এবং পথচারীদের জন্য ফুটপাতের ব্যবস্থা রাখা হয়েছে। এখন থেকে উপরে রেল এবং নিচে অন্যান্য যানবাহন বাধাহীনভাবে চলাচল করতে পারবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর