শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

যুক্তরাষ্ট্রে ভিসা পেতে কঠোর স্বাস্থ্য পরীক্ষা, নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫

যুক্তরাষ্ট্রের ভিসা নেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষাকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন নির্দেশনা জারি করেছে, যাতে কিছু নির্দিষ্ট রোগকে ভিসা প্রদানের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে। এই নির্দেশনার মূল লক্ষ্য হলো সরকারকে ভিসাধারীর চিকিৎসা ব্যয় বহন করতে না হয়।

নতুন গাইডলাইন অনুযায়ী, হৃদরোগ, শ্বাসতন্ত্রের সমস্যা, ক্যান্সার, ডায়বেটিস, মেটাবলিক রোগ, স্নায়ুবিক রোগ এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত রোগগুলোকে ভিসা যাচাই প্রক্রিয়ায় বিবেচনা করতে হবে। এটি ২০২০ সালের ট্রাম্প প্রশাসনের সময় জারি করা হয়। কারণ, এই ধরনের রোগের চিকিৎসা ব্যয় যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি হতে পারে। ভিসা আবেদনকারীরা দেশটিতে এসে নিজ খরচে চিকিৎসা চালিয়ে যেতে পারবে কি না, তা খতিয়ে দেখতেই এই নতুন নির্দেশনা নেওয়া হয়েছে।

ভিসা আবেদন প্রক্রিয়ায় আবেদনকারীর স্বাস্থ্য পরীক্ষা, সংক্রামক রোগের পরীক্ষা, টিকার ইতিহাস যাচাই এবং মানসিক স্বাস্থ্য পরীক্ষা পূর্বে থেকেই চালু ছিল। তবে নতুন নির্দেশিকায় আরও কিছু গুরুতর স্বাস্থ্য সমস্যা যুক্ত করা হয়েছে। বিশ্বব্যাপী সব দূতাবাস এবং কনস্যুলেটে এই গাইডলাইন পাঠানো হয়েছে। দূতাবাসগুলোকে বলা হয়েছে, স্বাস্থ্যগত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং চিকিৎসার সম্ভাব্য ব্যয় বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। যারা দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন এমন রোগে আক্রান্ত, তাদের ভিসা অনুমোদনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর