শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

উত্তরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্ট

প্রকাশিত:
৮ নভেম্বর ২০২৫, ১১:১৫

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে আজমপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন জামাই সাইদুল ইসলাম জানান, ইউসুফ পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতোই শনিবার ভোরে তিনি মাছ নিয়ে ভ্যানে করে উত্তরা এলাকায় আসছিলেন। ভোর সাড়ে ৪টার দিকে আজমপুরে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার এসআই মনিরুজ্জামান সমকালকে বলেন, কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর