শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ফের বেড়েছে সোনা-রুপার দাম, দেশে ভরি কত?

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫, ১৭:৫৮

ডলারের দরপতন ও যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের জেরে আন্তর্জাতিক বাজারে আবারও সোনার দাম বেড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে আউন্সপ্রতি ৪ হাজার ডলারের মান অতিক্রম করেছে মূল্যবান এই ধাতু। 

লন্ডন সময় সকাল ৯টা ১৪ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ১১.৭৯ ডলারে। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন সোনা ফিউচারও ০.৭ শতাংশ বেড়ে ৪ হাজার ২১.২০ ডলারে লেনদেন হয়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, সুপ্রিম কোর্টে শুল্কসংক্রান্ত সংশয় ও ডলারের দুর্বলতা সোনার দামকে বাড়তে সহায়তা করছে। তিনি বলেন, ফেডারেল রিজার্ভের আসন্ন সুদহার কমানোর পদক্ষেপ সোনাকে বছরের শেষে আউন্সপ্রতি ৪ হাজার ২০০ ডলারে পৌঁছে দিতে পারে।

আগের সেশনে চার মাসের সর্বোচ্চে ওঠার পর বৃহস্পতিবার ডলার সূচক ০.২ শতাংশ কমে যায়, যা অন্য মুদ্রার ক্রেতাদের জন্য সোনা কেনা আরও সাশ্রয়ী করে তোলে।

বুধবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্কের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে।

অন্যদিকে, অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রে বেসরকারি খাতে নতুন ৪২ হাজার চাকরি সৃষ্টি হয়েছে, যা রয়টার্সের পূর্বাভাস ২৮ হাজারের তুলনায় অনেক বেশি। শক্তিশালী শ্রমবাজার ফেডের সুদহার কমানোর সম্ভাবনা কিছুটা কমাতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

এদিকে, কংগ্রেসের অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে ইতিহাসের দীর্ঘতম শাটডাউন চলছে। এতে সরকারি তথ্যপ্রবাহ ব্যাহত হওয়ায় বিনিয়োগকারীরা এখন বেসরকারি খাতের তথ্যের ওপর নির্ভর করছেন।

গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদহার কমালেও চেয়ারম্যান জেরোম পাওয়েল ইঙ্গিত দিয়েছেন, এটি হতে পারে ২০২৫ সালের শেষ কাটছাঁট। বর্তমানে ডিসেম্বর মাসে আরেক দফা হার কমানোর সম্ভাবনা ৬৩ শতাংশ হিসেবে দেখা হচ্ছে, যা এক সপ্তাহ আগের ৯০ শতাংশ থেকে কমে এসেছে।

বিশ্লেষকদের মতে, সুদবিহীন সম্পদ হিসেবে সোনা সাধারণত কম সুদহারের পরিবেশে ভালো পারফর্ম করে।

ইউরোপীয় শেয়ারবাজারে বৃহস্পতিবার পতন দেখা গেছে। ফ্রান্সের লেগ্রান্ড কোম্পানির প্রত্যাশার চেয়ে কম বিক্রয় প্রবৃদ্ধি প্রযুক্তি খাতের উচ্চমূল্যায়ন নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে, রুপার দাম বেড়ে আউন্সপ্রতি ৪৮.৭৪ ডলার, প্লাটিনাম আউন্সপ্রতি ১ হাজার ৫৬৭.০১ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ৪৩৪.২২ ডলারে লেনদেন হয়।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর