শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

নবীনগরে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৫, ১৩:১৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলার চরম অবনতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।

গতকাল বুধবার (৫ অক্টোবর) রাতে নবীনগর থানা প্রাঙ্গণে থানার উদ্যোগে আয়োজিত এক মতবিনিময়সভায় সাংবাদিকরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন নবীনগর থানার ওসি শাহীনূর ইসলাম এবং প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক।

সাংবাদিকদের অভিযোগ, সম্প্রতি নবীনগর পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
তারা আরো বলেন, সম্প্রতি উপজেলা সদরের পদ্মপাড়ায় বিএনপি নেতা মফিজুর রহমান মুকুলের বাসার সামনে সশস্ত্র হামলায় তিনি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং বড়িকান্দি গণি শাহ মাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত হওয়ার মতো ঘটনাগুলো উদ্বেগজনক ও আতঙ্ক সৃষ্টিকারী। এর আগে নবীনগরে এমন আইনশৃঙ্খলার অবনতি দেখা যায়নি।

গত দুই মাসে একাধিক খুন, ভয়াবহ সন্ত্রাসী হামলা, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় পুলিশ দৃশ্যমান কোনো কার্যকর ভূমিকা নিতে না পারায় আইনশৃঙ্খলার পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
সাংবাদিকরা পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব অপরাধ দমনে পুলিশকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা নিতে হবে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক পুলিশের জনবল সংকট, গাড়ির স্বল্পতা ও যোগাযোগ ব্যবস্থার অনুন্নয়নসহ নানা সমস্যা তুলে ধরেন।

তিনি আশ্বস্ত করে জানান, খুব স্বল্প সময়ের মধ্যেই নবীনগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো হবে।

পাশাপাশি তিনি সাংবাদিকদের অনুরোধ করেন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।
গতকাল বুধবার রাত ৮টা থেকে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মতবিনিময়সভায় নবীনগরের সিনিয়র সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাসহ অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর