বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে, উপকূলে ভারী বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, লঘুচাপটি নিম্নচাপে পরিণতে হতে পারে। এর প্রভাব বাংলাদেশে খুব একটা পড়বে না। তবে বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, মৌসুমি বায়ু বিদায় নেওয়ার সময় হয়েছে। এজন্য বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। গতকাল (বুধবার) সারারাত ২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, রাতে তাপমাত্রা কমে গেছে। একই দিনে বৃষ্টি না থাকায় গরম বেড়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর