প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০
ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন। ৩৪ বছর বয়সী এই বোলার দেশের ইতিহাসে কেবল তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব পেলেন। এর আগে এই অর্জন করেছিলেন জাসপ্রিত বুমরাহ ও লেগ স্পিনার রবি বিষ্ণোই।
বরুণ তিন ধাপ এগিয়ে শীর্ষে উঠে আসেন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রান দিয়ে ১ উইকেট এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান খরচায় ১ উইকেট নেওয়ার পর।
এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয় স্থানে পৌঁছেছিলেন, সেটিই ছিল তার পূর্বের সেরা অর্জন। এবার তিনি নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে টপকে এক নম্বরে জায়গা করে নিলেন। মার্চ থেকে ডাফিই ছিলেন শীর্ষে।
আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘২০২৫ সালে ধারাবাহিকভাবে দারুণ বোলিং করার পুরস্কার হিসেবে বরুণ চক্রবর্তীকে পুরস্কৃত করা হলো, তিনি এখন বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার।
মন্তব্য করুন: