বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এ সরকার আসলে চালায় কে?— প্রশ্ন নুরের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০২

গণঅভ্যুত্থানের সরকারই গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। গতকাল নুরের ফেসবুক আইডি ও পেজ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে একথা বলা হয়।

এডমিনের বরাত দিয়ে সেই পোস্টে লেখা হয়, ‘২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের অতর্কিত হামলায় ভিপি নূরসহ অর্ধ শতাধিক নেতা-কর্মী গুরুতর আহত হয়। বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যমতে সেদিন হাসিনাপন্থী কয়েকজন সেনা কর্মকর্তার পরিকল্পনায় এ ঘটনা ঘটে।

তাদের পরিকল্পনা ছিলো লাশ ফেলে দেশকে অস্থিতিশীল করা, এ ঘটনায় টার্গেটে ছিলো ভিপি নূর। আশ্চর্যের বিষয়, ঘটনার ১৯ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় সরকারের গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনের বিষয়েও কোনো অগ্রগতি নেই।’

উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার কথা উল্লেখ করে আরো লেখা হয়, ‘ইতোমধ্যে গণঅভ্যুত্থানের আরেক নেতা সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে ২ বার হামলার ঘটনা ঘটে। যা নিয়েও সরকারকে সেরকম সিরিয়াস দেখা যায়নি।

কিছুদিন পূর্বে গোপালগঞ্জে প্রশাসনের নাকের ডগার ওপর দিয়ে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা হলো। ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের দায়িত্বে থাকাদের ব্যর্থতা কি স্পষ্ট নয়? এজন্য কারো বিরুদ্ধে কি কোন পদক্ষেপ নেয়া হয়েছে? তাহলে গণঅভ্যুত্থানের সরকারই কি গণঅভ্যুত্থানের নেতাদের জন্য একের পর এক মৃত্যু ফাঁদ তৈরি করছে? এ সরকার আসলে চালায় কে? কোথা থেকে এসব প্ল্যান হয়?’

অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে পোস্টে সবশেষে লেখা হয়, ‘অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, ভিপি নূরকে হত্যাচেষ্টার উদ্দেশ্য যারা হামলা চালিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্যাসিবাদ মুক্ত করুন। অন্যথায়, দেশ চালাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে থাকা ফ্যাসিবাদের দোসরদের দ্বারা নাকানি-চুবানি তো খাবেন, সাথে জনতার দৌড়ানি খাওয়ার জন্য প্রস্তুত থাকুন।

ভিপি নূর শুধু গণঅধিকার পরিষদের নয়, ভিপি নূর তরুণ থেকে বৃদ্ধ এদেশের কোটি জনতার আবেগ-ভালোবাসা, অনুভূতির নাম। ভিপি নূরের বিষয়ে গড়িমসি করলে এই জনতা আপনাদেরও ছাড়বে না।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর