বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নাচোলে খালাতো ২ বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ১১ এবং ১০ বছর বয়সী তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আপন দুই খালাতো বোনকে ধর্ষণের অভিযোগে নুরুল হক ওরফে ভদু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাচোলের ভেরেন্ডী গ্রামের দোস মোহম্মদের ছেলে।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনাটি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে খালাতো ২ বোন ঘুমিয়ে থাকা অবস্থায় ধর্ষণের শিকার হয়। ছোট মেয়েটির মা ঢাকায় থাকেন। তিনি গার্মেন্টস কর্মী। বড় মেয়েটির মা মারা গেছেন।

চাকরির কারণে ছোট মেয়েটির মা বোনের মেয়েকে নিজবাড়িতে নিজমেয়ের সঙ্গে রেখে ঢাকায় যাওয়ার পর ঘটনাটি ঘটে।

পুলিশ আরো জানায়, ঘটনার দিন জানালা ভেঙে ঘরে প্রবেশ করে দুই বোনকে ধর্ষণ করেন ভদু। পরদিন গত সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি জানাজানি হয়। রাতে ছোট মেয়েটির মা ঢাকা থেকে নাচোল আসেন।

মঙ্গলবার দুপুরে তিনি থানায় হাজির হয়ে নিজমেয়ে ও বোনের মেয়েকে ধর্ষণের অভিযোগ করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর বিকেলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা রেকর্ড করে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত শুরু হয়েছে। মেয়ে দুটির মেডিক্যাল টেস্ট ও ২২ ধারায় আদালতে জবানবন্দী রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর