বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ফরিদপুরে মামাকে হত্যার অভিযোগ ভাগনেদের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬

ফরিদপুরের ভাঙ্গায় মামা আফসার শেখ (৪৫) হত্যার অভিযোগ উঠেছে ভাগনেদের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আফসার শেখ ওই এলাকার এমদাদুল শেখের ছেলে। কৃষিকাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন।তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আফসার শেখের নাতি সুমন শেখ পাশের বিলে গোসল করতে যান। এসময় ভাগনে নজরুল কাজীর ছেলে আবিরের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে আবিরের পরিবারের সদস্যরা সুমনকে আরো দুই দফা মারধর করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নজরুল কাজী আফসার শেখকে ডেকে বাইরে নিয়ে যান। এরপর নজরুল কাজী, তার ভাই জহির কাজী, নজরুলের মেয়ের জামাই ইয়াম ফকির ও ইয়ামের বাবা হাসেন ফকির মিলে আফসার শেখকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী সেতু আক্তার অভিযোগ করে বলেন, ‘আমি এ হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করছি।’ মৃতের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমার বাবাকে তার ভাগনেরা ও তাদের আত্মীয়রা মেরে ফেলেছে। আমি এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ভাঙ্গা থানার এসআই মো. রিফাত হোসেন জানান, মৃতের মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

জমিজমা সংক্রান্ত বিষয়সহ দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর