বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

তাবিথ আউয়াল

কাউকে নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির অবস্থান পরিষ্কার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে, একটি রাজনৈতিক দলের অধিকার নেই অন্য একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের জাজমেন্ট করার। এই রাইট জুডিশিয়াল লতে আছে বা এই রাইট ইসির থাকতে পারে।’

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে উপাস্থাপকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তাবিথ আউয়াল। ‘আওয়ামী লীগের দোসর’ অ্যখ্যা দিয়ে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি উঠছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে।

এ বিষয়ে বিএনপির অবস্থান ধোঁয়াশে কিনা এমন প্রশ্নের জবাবে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা অবশ্যই জনগণের পক্ষে আছি, বিএনপির পক্ষে আছি। কাউকে নিষিদ্ধ করা বা ব্যান করার ব্যাপারে বিএনপির অবস্থান কিন্তু ভেরি ক্লিয়ার। ঘুরে ফিরে একটা জায়গায় আমরা চলে আসতেছি তা হলো এর প্রক্রিয়া এবং উদ্দেশ্য। কোন প্রক্রিয়াতে করতেছেন, জুডিশিয়াল প্রসেস ফলো করতেছেন কিনা অ্যান্ড এর উদ্দেশ্যটা কী।

’তিনি আরো বলেন, ‘বিএনপি বিশ্বাস করে যে পলিটিক্যাল পার্টির কোনো রাইট নেই আরেক পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার। তারা তো আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী। তার ওপরে আমি কেমনে একটা জাজমেন্ট দেব। এই রাইট জুডিশিয়াল ল’তে আছে বা এই রাইট ইসির থাকতে পারে।

’তাবিথ আউয়াল আরো বলেন, ‘আমরা বার বার পরিষ্কার হতে চাচ্ছি যে আমরা কী ফ্যাসিবাদ বিরোধ করার জন্য নিজেরাই ফ্যাসিবাদী সিদ্ধান্ত নেব, এটা তো হতে পারে না। ভুল সব সময় ভুল, ভুল কখনো সঠিক হতে পারে না।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর