বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

এআই নেতা নিয়োগ দেবে জাপানি রাজনৈতিক দল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

বিপর্যয়কর নির্বাচনী ফলাফলের পর প্রতিষ্ঠাতা নেতা পদত্যাগ করায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) নেতা হিসেবে নিয়োগ দেবে বলে মঙ্গলবার জানিয়েছে জাপানের একটি উদীয়মান রাজনৈতিক দল।

জাপানের পশ্চিমাঞ্চলের একটি ছোট শহরের সাবেক মেয়র শিনজি ইশিমারুর নেতৃত্বে এ বছরের জানুয়ারিতে ‘পাথ টু রিবার্থ’ নামের এই দলটি গঠিত হয়েছিল। এ দলের কোনো নির্দিষ্ট নীতিমালা নেই এবং এর সদস্যরা নিজেদের মতো করে এজেন্ডা ঠিক করতে পারেন।

সফল অনলাইন প্রচারের কারণে ২০২৪ সালের টোকিও গভর্নর নির্বাচনে ইশিমারু অপ্রত্যাশিতভাবে দ্বিতীয় হয়েছিলেন।

কিন্তু এ বছরের উচ্চকক্ষে নির্বাচনে কোনো আসন না পাওয়ায় তিনি দল ছেড়ে দেন। নিজেকে দলের নতুন নেতার সহকারী হিসেবে পরিচয় দেওয়া কোকি ওকুমুরা সাংবাদিকদের বলেন, ‘নতুন নেতা হবে এআই।’ ২৫ বছর বয়সী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের এই পিএইচডি ছাত্র জানিয়েছেন, কবে ও কিভাবে এআইকে প্রয়োগ করা হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আপাতত তিনি কাগজে-কলমে দলের নেতা থাকবেন।

ওকুমুরা বলেন, ‘এআই দলের সদস্যদের রাজনৈতিক কর্মকাণ্ড নির্ধারণ করবে না, বরং সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্তে ভূমিকা রাখবে—যেমন, কোন সদস্য কতটা সহায়তা পাবে।’ সম্প্রতি দলের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় জিতে তিনি ইশিমারুর উত্তরসূরি হন।

তবে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেও ‘পাথ টু রিবার্থ’ এখনো আসন জয়ের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। গত জুনে টোকিও অ্যাসেম্বলি নির্বাচনে দলের ৪২ জন প্রার্থী সবাই হেরে যান।

আর জুলাইয়ে উচ্চকক্ষের নির্বাচনে অংশ নেওয়া ১০ জন প্রার্থীও হেরে যান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর