শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

প্যারিসে আন্তর্জাতিক বস্ত্র মেলা টেক্সওয়ার্ল্ডে বাংলাদেশের ১৯ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৪

ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হয়েছে আন্তর্জাতিক বস্ত্র ও ফ্যাশন শিল্পের অন্যতম বড় আয়োজন ‘টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্যারিস ২০২৫’।সোমবার সকালে প্যারিস শহরের উপকণ্ঠে অবস্থিত প্যারিস-লা বোর্জে আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আন্তর্জাতিক এই মেলায় একত্রিত হয়েছেন বিশ্বব্যাপী ফ্যাব্রিক, পোশাক, অ্যাকসেসরিজ ও সোর্সিং সেক্টরের শীর্ষ প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা।

আয়োজক প্রতিষ্ঠান ‘মেসে ফ্রাংকফুর্ট ফ্রান্স’ জানিয়েছে ফ্যাশন ও টেক্সটাইল শিল্পের জন্য এই প্রদর্শনী শুধু ব্যাবসায়িক সুযোগ তৈরিই করে না বরং ভবিষ্যৎ ট্রেন্ড ও টেকসই উৎপাদনের পথও নির্দেশ করে।

এবারের আয়োজনে বিশ্বের ৩০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৩০০ প্রতিষ্ঠানের অংশগ্রহণ ঘটছে। প্রদর্শনীতে মূলত পোশাক, কাপড়, চামড়াজাত পণ্য ও আধুনিক প্রযুক্তি স্থান পেয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে চীন, ভারত, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকংসহ শীর্ষ টেক্সটাইল উৎপাদনকারী দেশগুলো। এ ছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোও এবারের মেলায় শামিল হয়েছে।

বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মাধ্যমে ৬টি এবং বেসরকারি উদ্যোগে ১৩টি মোট ১৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এবারের প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো ২০২৬-২০২৭ সালের শরৎ-শীতকালীন ফ্যাশন সংগ্রহের অনুপ্রেরণামূলক ধারণা। পাশাপাশি টেকসই ফ্যাশন ও পরিবেশবান্ধব উৎপাদন নিয়ে বিশেষ সেশন। ফলে ফ্যাশনশিল্পের ভবিষ্যৎ প্রবণতা ও ব্যাবসায়িক দিকনির্দেশনা পেতে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরমে পরিণত হয়েছে।

ইউরোপের বৃহৎ এই ফ্যাশন সোর্সিং ইভেন্টে ক্রেতা, ব্র্যান্ড ও ডিজাইনাররা সরাসরি উৎপাদকদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। মেলাটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং প্রবেশে কোনো ফি নেই।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর