শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

২৩ হাজার লিটারের হাঁড়িতে রান্না, ফের বিশ্বরেকর্ড সেই শেফের

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২

নাইজেরিয়ার শেফ হিলদা বাসি রাজধানী লাগোসে বিশাল এক হাঁড়িতে জোলফ ভাত রান্না করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (জিডব্লিউআর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্জনের বিষয়টি নিশ্চিত করেছে।

জিডব্লিউআরের তথ্য মতে, অবিশ্বাস্যভাবে হিলদা বাসির তৈরি জনপ্রিয় পশ্চিম আফ্রিকান খাবারটির ওজন দাঁড়িয়েছে আট হাজার ৭৮০ কেজিতে। টানা ৯ ঘণ্টা রান্নার পর বিশাল হাঁড়িটি ওজন করার জন্য ক্রেনে তোলার সময় ভেঙে গেলে মুহূর্তের জন্য পুরো প্রচেষ্টা ভেস্তে যাওয়ার উপক্রম হয়।

তবে সৌভাগ্যবশত কোনো ভাত ছিটকে পড়েনি। এই সাফল্য উদযাপন করে বাসি তার দল ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এই মুহূর্ত কেবল আমার নয়, আমাদের সবার।’

ওজন মাপার সময় হাঁড়িটি দুই দফা বেঁকে গেলেও বাসির দলের একজন বিবিসিকে জানান, বিভিন্ন ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জিডব্লিউআরে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য।

বাসি তার ‘অক্লান্ত পরিশ্রমী দল’-কে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন।

পাশাপাশি তিনি লিখেছেন, ‘এই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে উঠেছে ঐক্য, ভালোবাসা ও সম্মিলিত শক্তির ওপর। আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি—নাইজেরিয়ার জন্য, আফ্রিকার জন্য এবং তাদের জন্য, যারা বিশ্বাস করে খাবার মানুষকে কাছাকাছি আনে। এই জয় আপনাদেরও।’

রেকর্ড ভাঙা জোলফ রান্নায় ব্যবহার করা হয়েছে চার হাজার কেজি চাল, ৫০০ কার্টন টমেটো পেস্ট, ৬০০ কেজি পেঁয়াজ ও ১৬৮ কেজি ছাগলের মাংস।

এসব একসঙ্গে ঢালা হয় বিশেষভাবে তৈরি ২৩ হাজার লিটার ধারণক্ষমতার একটি হাঁড়িতে।
গত সপ্তাহে হাজারো মানুষ জড়ো হয়েছিলেন বাসির এই রেকর্ড গড়ার প্রচেষ্টা সরাসরি দেখতে। তাদের অপেক্ষার ফলও মিলেছে। বিরাট এই খাবার ভাগ করে দেওয়া হয় জড়ো হওয়া মানুষ ও পথচারীদের মধ্যে।

বাসি বিবিসি পিজিনকে আগেই জানিয়েছিলেন, এক বছর ধরে পরিকল্পনা করেছিলেন কিভাবে এই বিশাল চ্যালেঞ্জটি মোকাবেলা করবেন।

তিনি বলেন, ‘আমরা (নাইজেরিয়ানরা) আফ্রিকার জায়ান্ট, আর জোলফ এমন এক খাবার, যা আফ্রিকানদের পরিচিতি বহন করে। তাই যদি সবচেয়ে বড় জোলফ ভাত রান্না হয়, সেটা দেশের জন্য গৌরবের।’

বাসির এই রান্নায় আরো ১০ জন শেফ লাল পোশাকে হাতে লম্বা কাঠের খুন্তি নিয়ে সাহায্য করেছেন। এ ছাড়া ইস্পাতের বিশাল হাঁড়িটি বানাতে ৩০০ মানুষের দুই মাস লেগেছিল। তবে গুরুত্বপূর্ণ সময়ে হাঁড়িটির একটি পা ভেঙে যায়।

জোলফ ভাত পশ্চিম আফ্রিকার অনেক দেশের প্রধান খাবার, যেখানে ভাত টমেটো সসে সিদ্ধ করা হয় এবং সাধারণত মাংস বা সামুদ্রিক খাবারের সঙ্গে পরিবেশন করা হয়।

বাসি ২০২১ সালেও তার সংস্করণের জোলফ রান্না করে প্রতিযোগিতায় জয়ী হন এবং ২০২৩ সালে টানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট রান্না করে ওয়ার্ল্ড কুকিং ম্যারাথন রেকর্ড অর্জন করেন এবং জাতীয় খ্যাতি পান। তবে পরে আইরিশ শেফ অ্যালান ফিশার তাকে পেছনে ফেলেন। জিডব্লিউআরের তথ্য অনুসারে, বর্তমানে এই রেকর্ডধারী হচ্ছেন অস্ট্রেলিয়ার ইভেট কোয়োবিয়া, যিনি ১৪০ ঘণ্টা ১১ মিনিট রান্না করে রেকর্ডটি করেছিলেন।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর