শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫

আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের শীর্ষ সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে লুক্সেমবার্গ কয়েকটি দেশের সঙ্গে যোগ দেবে।

দেশটির প্রধানমন্ত্রী লুস ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জাভিয়ের বেটেল সংসদীয় কমিশনকে জানিয়েছেন, চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তাদের দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

গাজায় প্রায় দুই বছরের অভিযানের কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা বাড়তে থাকায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন। গত সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

এখন ইউরোপ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে এমন একটি আন্দোলন তৈরি হচ্ছে। যা প্রমাণ করছে, দুই রাষ্ট্র সমাধান এখনো প্রাসঙ্গিক।’

তিনি আরো বলেন, ‘এই কারণেই লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহে দুই রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে যোগ দিতে চায়।’ ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়ামসহ কয়েকটি দেশ জানিয়েছে, তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

তবে ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে। এদিকে মঙ্গলবার জাতিসংঘের তদন্তকারীরা ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, দেশটি গাজায় ফিলিস্তিনিদের ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যা চালাচ্ছে এবং এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের উসকানিমূলক ভূমিকা রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর