শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মিরসরাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

চট্টগ্রামের মিরসরাইয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল আজিজকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।

থানা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রবি কম্পানির সিম বিক্রয়কর্মী (২২) মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সিম বিক্রি করেন।

সিম বিক্রি শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। অটোরিকশাচালক আব্দুল্লাহ (২৪) ও আরেক অটোরিকশাচালক আব্দুল আজিজের (২৫) যোগসাজশে ভুক্তভোগীকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের নতুন বেপজা ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে নির্জন খালের কাছে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী জোরারগঞ্জ থানায় বাদী হয়ে মামলা করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ প্রধান আসামি আব্দুল্লাহকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, ‘সিম বিক্রয়কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের পর প্রধান আসামিকে গ্রেপ্তার করা গেলেও পালিয়ে যান অপর আসামি আব্দুল আজিজ।

অবশেষে সোমবার রাতে তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ইছাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর