শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬

চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট গত মৌসুমেই এনেছিল চমক, নাটকীয়তা আর রোমাঞ্চ। সেই আসরেই জন্ম নিয়েছিল নতুন এক চ্যাম্পিয়ন। আজ মঙ্গলবার আবার পর্দা উঠছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের এই মহারণের।

গতবারের ফাইনালে ফরাসি ক্লাব পিএসজি ইতালির ইন্টার মিলানকে ৫–০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল।

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ফাইনালে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তবে শিরোপার পথটা একেবারেই সহজ ছিল না প্রথম পর্বেই বিদায়ের শঙ্কায় পড়া পিএসজির জন্য। উয়েফা চাইছিল এমনই নাটকীয়তা। তাই বাদ দেওয়া হয়েছে আগের গ্রুপপর্ব।

নতুন লিগ ফরম্যাটে প্রতিটি ম্যাচই এখন গুরুত্বপূর্ণ। বড় দলগুলোও প্রথম পর্ব থেকে নকআউটে উঠতে লড়াই করেছে ঘাম ঝরিয়ে। রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি কিংবা পিএসজির মতো পরাশক্তিও ছিল শঙ্কায়।

এখন প্রতিটি দল খেলে আটটি ভিন্ন দলের বিপক্ষে, ঘরে–বাইরে ম্যাচের বদলে প্রতিটি প্রতিপক্ষের বিপক্ষে একবার।

এতে বেড়েছে ম্যাচ, বেড়েছে বড় লড়াইয়ের সংখ্যাও। এ মৌসুমেই যেমন রিয়াল মাদ্রিদ খেলবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে পিএসজি।
ছোট দলগুলোর জন্যও খুলেছে সুযোগ। তুলনামূলক দুর্বল ক্লাবগুলো নিজেদের সমমানের প্রতিপক্ষ পাচ্ছে পট–৪ থেকে।

গতবার যেমন ব্রেস বা ব্রুগার মতো দল পৌঁছেছিল প্লে–অফে। যদিও ইয়াং বয়েজ ও স্লোভান ব্রাতিস্লাভার মতো ক্লাব কোনো পয়েন্টই তুলতে পারেনি।

প্রথম লিগপর্বে শীর্ষে ছিল লিভারপুল। রিয়াল মাদ্রিদ, এসি মিলান আর বায়ার লেভারকুসেনকে হারিয়ে এগিয়েছিল তারা। অন্যদিকে শুরুর দিকে ভুগতে থাকা পিএসজিকে যেতে হয়েছিল প্লে–অফ হয়ে। শেষ ষোলোতে লিভারপুলকে হারানোর পরই দলটি ছুটতে থাকে শিরোপার দিকে।

আজকের ম্যাচগুলো বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাও। বিলবাও ১০ মৌসুম পর ফিরছে চ্যাম্পিয়নস লিগে—সর্বশেষ ২০১৪–১৫ মৌসুমে খেলেছিল তারা। অপরদিকে গেল মৌসুমে সেমিফাইনালে উঠেছিল আর্সেনাল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বিলবাওয়ের মাঠ সান মামেসে।

রাত ১টায় সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবে ইউরপের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। নতুন ফরম্যাটে এবারই প্রথম মূল পর্বে জায়গা করে নিয়েছে মার্সেই।

একই সময়ে ইতালির অ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। শক্তি আর ঐতিহ্যের লড়াইয়ে উদ্বোধনী রাতের সবচেয়ে আলোচিত ম্যাচ হয়ে উঠতে পারে এই দ্বৈরথ।

রাত ১টায় আরেক ম্যাচে মাঠে নামবে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ও স্প্যানিশ ভিয়ারিয়াল। টটেনহ্যাম চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে উয়েফা ইউরোপা লীগ জিতে।

তার আগে রাত ১০টা ৪৫ মিনিটে নামবে ডাচ ক্লাব পিএসভি ও বেলজিয়ান ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট–গিলোইস।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর