বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

বগুড়ায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাযাত্রী মা ও মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দরগাহাট বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

কাহালু থানার ওসি নিতাই চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার ইন্দইল গ্রামের রতনের স্ত্রী আইনুন নাহার আশা (৩৭) ও তার কনিষ্ঠ মেয়ে আরাত (৬)।

থানা পুলিশ জানায়, আইনুন নাহার আশা তার মেয়ে আরাতকে সঙ্গে নিয়ে জেলার আদমদীঘি উপজেলার দিকে যাচ্ছিলেন। পথে দরগাহাট এলাকায় ‘বগুড়া ভাণ্ডার’ (গরুর খামার) এর সামনে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা আইনুন নাহারের মৃত্যু হয়। দুর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত শিশু আরাত এবং অজ্ঞাত অটোরিকশাচালককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।

তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই শিশু আরাতকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরো জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর