বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সারের কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৫

চলতি আমন মৌসুমে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় অসাধু ব্যবসায়ীরা সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংগঠনের কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা শহরের শাপলা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে এলাকার কৃষকসহ বিশিষ্ট বক্তিরা অংশ নেন।

মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক মো. আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মন্তাজ আলী, সদস্যসচিব রেজাউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. মোর্শেদ আলম, ভোগডাঙ্গা ইউনিয়ন শাখার মো. ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন- সার ব্যবসায়ী সিন্ডিকেট সৃষ্টিকারীদের দৌরাত্ম্যের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বাধ্য হয়ে তাদের সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার কিনতে হচ্ছে। সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি মূল্যে সার বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।

এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা।

পরে তিন দফা দাবি আদায়ে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেন রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলনের নেতারা। দাবিগুলো হলো জেলায় ডিলার সংখ্যা বৃদ্ধি, কালোবাজারি নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ভেঙে দেওয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর