শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে বিশাল নিয়োগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৬

বসুন্ধরা গ্রুপ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ একাধিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নে বর্ণিত পদসমূহে নিজস্ব অর্থায়নে নিয়োগের লক্ষ্যে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের নাম : বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ।
পদ সংখ্যা : ১৩টি

১. পদের নাম : সহকারী শিক্ষক-মাধ্যমিক শাখা (ইংরেজি ভার্সন)
ক। বাংলা-০২ জন
খ। ইংরেজি-০২ জন
গ। গণিত-০২ জন
ঘ। ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম ধর্ম)-০২ জন
ঙ। জীববিজ্ঞান-০১ জন।
চ। হিসাববিজ্ঞান-০১ জন
ছ। ফিন্যান্স এন্ড ব্যাংকিং-০১ জন
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষার কোনো স্তরে ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।
২। ইসলাম ধর্মের ক্ষেত্রে ন্যূনতম ২য় শ্রেণি/ বিভাগের ফাজিল/ সমমান ডিগ্রি।
৩। ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে।
বেতন স্কেল : সকল বিষয়ের ক্ষেত্রে
* বিএড/বিপিএডসহ প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)
* বিএড/বিপিএড ব্যাতীত প্রার্থীদের ক্ষেত্রে গ্রেড-১১ (১২,৫০০-৩০,২৩০/-)

২. পদের নাম : সহকারী শিক্ষক প্রাক-প্রাথমিক শাখা (নার্সারি ও কেজি)
ইংরেজি ভার্সন-০৪ জন

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষার কোনো স্তরে ৩য় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না।
বেতন স্কেল : গ্রেড-১৩ (১১,০০০-২৬৫৯০/-)

৩. পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-০২ (গ্রেড-১৬ : ৯,৩০০-২২,৪৯০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এইচএসসি/সমমান পাস এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী।

৪. পদের নাম : অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর-০১ (গ্রেড-১৬ : ৯,৩০০-২২,৪৯০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এইচএসসি/সমমান পাস এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমাধারী।

৫. পদের নাম : ইলেকট্রিশিয়ান-০১ (গ্রেড-১৬ : ৯,৩০০-২২,৪৯০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এসএসসি/সমমান পাস এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি ডিপ্লোমাধারী।

৬. পদের নাম : ড্রাইভার (হালকা যানবাহন)-০১ (গ্রেড-১৬ : ৯,৩০০-২২,৪৯০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এসএসসি/সমমান পাস। মোটরগাড়ি চালনার হালনাগাদ লাইসেন্স এবং কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা।

৭। পদের নাম : ল্যাব অ্যাটেন্ডেন্ট (পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞান)-০৩ (গ্রেড-১৯ : ৮,৫০০-২০,৫৭০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এসএসসি/সমমান পাস (বিজ্ঞান বিভাগ)

৮। পদের নাম : আয়া-০৬ (গ্রেড-১৯ : ৮,৫০০-২০,৫৭০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এসএসসি/সমমান পাস

৯। পদের নাম : নিরাপত্তাকর্মী/নৈশপ্রহরী-০৫ (পুরুষ-৩, মহিলা-২) (গ্রেড-১৯ : ৮,৫০০-২০,৫৭০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। এসএসসি/সমমান পাস

১০। পদের নাম : পরিচ্ছন্নতাকর্মী-০৯ (পুরুষ-৩, মহিলা-৬) (গ্রেড-২০ : ৮,২৫০-২০,০১০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। জেএসসি/জেডিসি/সমমান।

১১। পদের নাম : মালী-০১ (গ্রেড-২০ : ৮,২৫০-২০,০১০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। জেএসসি/জেডিসি/সমমান।

১২। পদের নাম : প্লাম্বার-০১ (গ্রেড-২০ : ৮,২৫০-২০,০১০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। জেএসসি/জেডিসি/সমমান।
২। স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্লাম্বিং এর ওপর ট্রেড কোর্স পাস।

১৩। পদের নাম : গ্রাউন্ডস ম্যান-০৪ (গ্রেড-২০ : ৮,২৫০-২০,০১০/-)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
১। জেএসসি/জেডিসি/সমমান।

চাকুরীর শর্ত ও আবেদনের নিয়মাবলী :

১। সকল পদের ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

২। সকল পদের জন্য ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।

৩। প্রবেশন পিরিয়ডে সংশ্লিষ্ট গ্রেডে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে এবং প্রবেশন পিরিয়ড শেষে চাকুরী স্থায়ী হওয়া সাপেক্ষে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে।

৪। নির্বাচিত প্রার্থীদের উভয় শিফটে কাজ করার আগ্রহ থাকতে হবে।

৫। প্রয়োজন অনুযায়ী আবাসন ও যানবাহন সুবিধা প্রদান করা হবে।

৬। প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.bashundharapsc.com এ প্রদত্ত ছক অনুযায়ী আবেদনপত্র দাখিল করতে হবে।

৭। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের ফটোকপি (সত্যায়িত), অভিজ্ঞতার সনদ (যদি থাকে).
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ওয়ার্ড কমিশনার/ইউনিয়ন পরিষদ/পৌরসভা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা ৩ কপি
পাসপোর্ট সাইজের রঙিন ছবি (সত্যায়িত) সংযুক্ত করতে হবে।

৮। আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের সাথে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ এর অনুকূলে গ্রেড-১০ হতে গ্রেড-১৩ পর্যন্ত পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকা, গ্রেড-১৪ হতে গ্রেড-১৬ পর্যন্ত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা এবং গ্রেড-১৯ ও গ্রেড-২০ এর পদের জন্য ২০০/- (দুইশত) টাকার (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (মূল কপি) জমা দিতে হবে।

৯। আবেদনপত্র আগামী ০৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা,
ডাকঘর : গুলশান, ঢাকা-১২২৯ ঠিকানায় পৌঁছাতে হবে।

১০। খামের উপর পদের নাম ও মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ থাকতে হবে। প্রার্থীদের মোবাইল নম্বর/ই-মেইল এর মাধ্যমে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান জানানো হবে।

১১। প্রার্থীকে লিখিত/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ আবেদনপত্র কিংবা নিয়োগ কার্যক্রম আংশিকভাবে বা সম্পূর্ণরূপে বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর