শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চাঁদপুরে দাফনের সময় কেঁদে ওঠা সেই নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০

জীবিত অবস্থায় দাফন করতে নিয়ে যাওয়া সেই শিশুটিকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে ভর্তির ৮ ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটি গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় মারা যায়।

জানা যায়, গতকাল রবিবার দুপুরে চাঁদপুর শহরের তালতলা এলাকায় পৌরসভার কবরস্থানে অজ্ঞাত এক ব্যক্তি কাগজের কার্টনের ভেতর সাদা কাপড়ে ঢাকা শিশুটিকে দাফনের জন্য নিয়ে যান। সেখানে কবরস্থানের দায়িত্বে থাকা দুজন ব্যক্তিকে কিছু টাকা ধরিয়ে দিয়ে দ্রুত চলে যান তিনি।

এরই মধ্যে কবর খুঁড়ে জানাজা পড়ানোর আগে ওই দুজনের একজন ফারুক মিয়া কার্টন খুলে আজান দিলে শিশুটি কান্না শুরু করে। এ সময় ওই দুজনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান।

পরে মোসাদ্দেক আল আকিব ও আশিক বিন রহিম নামে দুজন স্থানীয় সাংবাদিকের সহায়তায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা শিশুটিকে পাশের একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে দীর্ঘ ৮ ঘণ্টা চিকিৎসা দেওয়ার মধ্যেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ফেমাস স্পেশাল হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টার নামে ওই বেসরকারি ক্লিনিকের শিশু বিভাগের চিকিৎসক ছোটন জানান, মাত্র ৮০০ গ্রাম ওজনের এই শিশুর অক্সিজেন এবং পুষ্টির অভাব ছিল। তা ছাড়া তার শ্বাস-প্রশ্বাসও বাধাপ্রাপ্ত হয়। এমন পরিস্থিতিতে সব ধরনের চেষ্টা চালিয়েও শিশুটিকে রক্ষা করা যায়নি।

এদিকে, গতকাল রবিবার গভীর রাতে জানাজা পড়িয়ে শিশুটিকে সেই একই কবরস্থানে দাফন করা হয়। চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘হতভাগ্য শিশুটির ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তা ছাড়া এই বিষয় সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর