বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সিরাজগঞ্জে বাবাকে হত্যায় ছেলের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

জমি লিখে না দেওয়ায় সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার অভিযোগে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও নিহতের দ্বিতীয় স্ত্রী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রীকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৩) আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— সলঙ্গা থানার কৈমাঝুরিয়া গ্রামের ভিকটিম ইদ্রিস আলীর ছেলে রেজাউল করিম লাবু, দ্বিতীয় স্ত্রী রেনুকা বেগম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রী ইসমত আরা।

মামলার বরাত দিয়ে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোটেক আব্দুল লতিফ বলেন, ২০২০ সালের ৪ মার্চ দুপুরে সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুর থেকে ভিকটিম ইদ্রিস আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে রেজাউল করিম লাবু অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত চলাকালে পুলিশ জানতে পারে জমি সংক্রান্ত বিরোধের কারণে স্বজনরাই ইদ্রিস আলীকে হত্যা করেছে। এ অবস্থায় ছেলে (মামলার বাদী) রেজাউল করিম লাবুকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর সে আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্বীকার করে জমি লিখে না দেওয়ায় ২০২০ সালের ৩ মার্চ রাতে সে নিজে তার বাবাকে হত্যা করেছে এবং তার মা রেনুকা বেগম ও স্ত্রী ইসমত আরা তাতে সহযোগিতা করেছে। হত্যার পর তারা মরদেহ গুম করার জন্য নিহতের গলা ও পা রশি দিয়ে পেচিয়ে ওই পুকুরে ফেলে দিয়েছিল। এরপর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৩জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

আব্দুল লতিফ আরো বলেন, সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক ভিকটিমের ছেলে রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন।

এছাড়াও নিহতের দ্বিতীয় স্ত্রী রেনুকা বেগম ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের স্ত্রী ইসমত আরাকে ৩ মাস করে কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর