শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ধনু নদে স্পিডবোট ডুবি : ৪ জনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে তিন জনের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া শনিবার এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলো, ঊষামণি খালিয়াজুরির আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে, একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), নবাব মিয়ার মেয়ে মোছা. শিরিন আক্তার (১৮) ও সামছু মিয়ার মেয়ে সামিয়া আক্তার (১১)।

এলাকার কয়েকজন বাসিন্দা এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে একটি স্পিডবোট ভাড়া করে আনা হয়। স্পিডবোটে বরযাত্রীদের ইটনা উপজেলার মৃগা গ্রামে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল। বরযাত্রী রওনা হওয়ার আগমুহূর্তে বিয়েবাড়ির ১৫ জন স্পিডবোটটি নিয়ে কিছুক্ষণের জন্য হাওরে ঘুরতে যান।

এ সময় ধনু নদে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় জেলেদের নৌকার সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়। পরে জেলেরা স্পিডবোটে উঠে চালকের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে স্পিডবোটটি উল্টে যায়। এতে ওই চারজন নিখোঁজ এবং তিনজন আহত হন।

বাকিরা সাঁতার কেটে রক্ষা পান। স্পিডবোট থেকে বেঁচে ফেরা আন্ধাইর গ্রামের ইয়াসমিন আক্তার বলেন, ‘আমাদের স্পিডবোটটি একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। তখন ওই নৌকায় থাকা লোকজন তর্কাতর্কির পর স্পিডবোটে উঠে চালককে মারধর করে। একপর্যায়ে স্পিডবোটটি ডুবিয়ে দেয়। তখন সবাই সাঁতরে তীরে উঠলেও চারজন নদে ডুবে নিখোঁজ হয়।

’খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান,‘ধনু নদে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খালিয়াজুরির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ‘ঘটনার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। রবিবার পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্পিডবোট ডুবিয়ে দেওয়ার যে অভিযোগ করেছেন বেঁচে ফেরা লোকজন, সে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর