বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নেপালের জেন জিদের দাবি মেনে ‘দুর্নীতি বন্ধের’ অঙ্গীকার কার্কির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৭

দুর্নীতি দমনের জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণকারী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেন-জি বিক্ষোভে রাজনৈতিক পালাবদলের পর কার্কি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আজ রোববার থেকে তার কাজ শুরু করেছেন। সুশীলা কার্কি বলেন, ‘আমাদের জেন জি প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে।

জেন জি যা দাবি করছে, তা হল-দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।’ গত শুক্রবার দায়িত্ব নেওয়ার পর ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি তার প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, ‘আপনাকে ও আমাকে এটি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।’

কার্কি আরো বলেন, তিনি ও তার অন্তর্বর্তীকালীন সরকার ‘ছয় মাসের বেশি একদিনও এখানে থাকবে না।’ আগামী ৫ মার্চ ২০২৬ সালে নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।




মন্তব্য করুন:

সম্পর্কিত খবর