বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে পাকিস্তান

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩

এশিয়া কাপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে ম্যাচের একাদশ নিয়ে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান দল ওমানের বিরুদ্ধে ৯৩ রানের বড় জয় নিশ্চিত করা একাদশই রাখার পরিকল্পনা করছে।

তবে পেসার হারিস রউফ খেলবেন কি না তা চূড়ান্তভাবে স্টেডিয়ামে সিদ্ধান্ত নেওয়া হবে। একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে।

প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে মাত্র ৫৭ রানে গুটিয়ে ৪.৩ ওভারে জয় তুলে নিয়েছে ভারত। অপরদিকে পাকিস্তান ১৬০ রান করে ওমানকে ৬৭ রানে অলআউট করে ৯৩ রানে ম্যাচ জিতেছে।

টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১০ বার জয় পেয়েছে ভারত। তিনবার পাকিস্তান। পাকিস্তানের সর্বশেষ জয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), ফখর জামান, সালমান আলী আঘা, হাসান নেওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ নেওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর