শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

মেগা সিরিয়াল 'খুশবু’তে আইটেম গানে মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৩

কাঙ্ক্ষিত ভালোবাসা না পেয়ে বিরহের আগুনে পুড়ছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। ভালোবাসার মানুষ তাকে ভালোবাসা না দিয়েই চলে গেছেন দূরে।

সেই বিরহের আগুনে তার কলিজা পুড়ে হয়েছে কাবাব। এমনই কিছু কথা নিয়ে মেগা সিরিয়ালের প্রথম পর্বে একটি আইটেম গানে দেখা যাবে মাহিকে।

মাহির চরিত্র ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকা তিতলি মির্জা! দীপ্ত টিভিতে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে প্রচারিত হবে মেগা সিরিয়াল 'খুশবু’, সেখানেই এমন চরিত্রে আইটেম গানের শুটিংয়ে অভিনয় করতে দেখা যাবে তাকে। জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মেগা সিরিয়ালের গল্প।

নানাপেশার মানুষের জটিল জীবন গল্পের ভীড়ে অনেকটাই অজানা থেকে যায় গার্মেন্টসকর্মী নারীদের কথা। এবার তাদের সংগ্রাম, সুখ-দুঃখ, ভালবাসা ও ঘৃণার দিকগুলো উন্মোচিত হবে টিভি ও অনলাইন মাধ্যমে।

এর পাশাপাশি 'খুশবু’তে থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও। সাজ্জাদ সুমনের পরিচালনায় 'খুশবু’ নাটকে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীদের সাথে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে একক নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহিকেও।

নামভূমিকায় দীপ্ত স্টার হান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ছাড়াও 'খুশবু'র বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে আরেক বিজয়ী সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন ও মারিয়া মউ।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত 'খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান।

১৫ সেপ্টেম্বর সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭ টা ও রাত সাড়ে ১০ টায় দীপ্ত টিভি ও দীপ্ত টিভি'র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে 'খুশবু'।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর