শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

জামায়াত আমিরের উদ্দেশে যে বার্তা দিলেন নীলা ইসরাফিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫০

আলোচিত নারী নেত্রী ও অভিনেত্রী নীলা ইসরাফিল জামায়াত আমিরকে উদ্দেশ্য করে ফেসবুকে এক বার্তা দিয়েছেন, যেখানে তিনি জামায়াতের রাজনীতিকে গালি ও অপমানের রাজনীতি হিসেবে উল্লেখ করেছেন।

নিজের ফেসবুক পোস্টে নীলা বলেন, ‘ডা. শফিকুর রহমান সাহেব, আপনাদের জামায়াত ইসলামী মুখে ইসলামি আদর্শের কথা বলে অথচ কাজে দেখায় গালি আর অপমানের রাজনীতি। আমরা সাধারণ মানুষ যখন অন্য কোনো রাজনৈতিক দলকে প্রশ্ন করি, তখন সেখানে যুক্তি দিয়ে উত্তর আসে; কিন্তু আপনাদের জামায়াতকে নিয়ে প্রশ্ন তুললেই আমাদের ওপর ঝরে পড়ে কদর্য ভাষা আর হুমকি। আমি স্পষ্টভাবে প্রশ্ন করছি, ইসলাম কি আপনাদের এই গালি-গালাজের শিক্ষা দিয়েছে, নাকি আপনারা ইসলামকে আড়াল বানিয়ে নোংরা রাজনীতিই চালাচ্ছেন?’

এই ধরনের গালির রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নীলা আরো লেখেন, ‘আমি এই গালির রাজনীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

জনগণকে ভয় দেখিয়ে, অপমান করে, কদর্য ভাষায় চুপ করিয়ে রাখার চেষ্টা যত করবেন, ততই প্রমাণ হবে, আপনাদের আসল শক্তি ইসলাম নয়, বরং গালির রাজনীতি।’

নীলা ইসরাফিলের পোস্টকে সমর্থন করতে দেখা গেছে তার অনুরাগীদের। কেউ লিখেছেন, ‘আপনার সঙ্গে আমি একমত। ইসলামের লোকের মুখে ভাষা হবে সাবলীল।

’কারো মন্তব্য, ‘জামায়াতের বিরুদ্ধে বললেই পিনাকি ইলিয়াস ভিডিও বানাবে। এদেরকে বাংলাদেশ নিষিদ্ধ করার আন্দোলন শুরু করো। না হলে জামাত ছাড়া দেশের সবার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে।’ কেউ বা লিখেছেন, ‘আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন, আশা করি বুঝতে পেরেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর