শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

ছাদ থেকে পড়ে জনপ্রিয় অভিনেতার মৃত্যু

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৮

ছাদ থেকে পড়ে মারা গেছেন জনপ্রিয় গায়ক, অভিনেতা ও মডেল ইউ মেংলং। মাত্র ৩৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন চীনের তরুণ এ সুপারস্টার। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা।

ইউ মেংলংয়ের ব্যবস্থাপনা দল এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ তদন্তে অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ পায়নি।

বিবৃতিতে বলা হয়, অসহনীয় বেদনা নিয়ে জানাচ্ছি, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর ভবন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। পুলিশ কোনো অপরাধের প্রমাণ পায়নি। আমরা চাই তিনি শান্তিতে থাকুন এবং তার প্রিয়জনরা শক্ত থাকুন।

এর আগে এক পাপারাজ্জি সোশ্যাল মিডিয়ায় ইউ মেংলংয়ের মৃত্যুর খবর শেয়ার করে পরবর্তী সময় পোস্টটি মুছে ফেলেন।

সেখানে উল্লেখ ছিল, ৯ সেপ্টেম্বর ইউ মেংলং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে এক বন্ধুর বাড়িতে খেতে গিয়েছিলেন। ১১ সেপ্টেম্বর ভোররাতে তিনি শোবার ঘরে গিয়ে ভেতর থেকে দরজা লাগান। সকাল ৬টার দিকে বন্ধুরা বাড়ি ছাড়ার সময় তাকে দেখতে না পেয়ে নিচে খুঁজতে গেলে দেহটি মেঝেতে পড়ে থাকতে দেখেন। এক প্রতিবেশী কুকুর হাঁটাতে বের হয়ে প্রথমে বিষয়টি লক্ষ্য করেন ও পুলিশে খবর দেন।

ইউ মেংলং ২০০৭ সালে ‘মাই শো, মাই স্টাইল’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন। ২০১১ সালে ‘দ্য লিটল প্রিন্স’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবনের সূচনা। তিনি ‘গো প্রিন্সেস গো’, ‘লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি’, ‘ফিউড’ ও ‘ইটারনাল লাভ’-এর মতো জনপ্রিয় চীনা ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি গায়ক হিসেবেও বেশ কিছু গান প্রকাশ করেছিলেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর