বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৩

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে জুথি (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধা পাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।

নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক বলেন, ‘প্রায় এক বছর আগে প্রেম করে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর নামে এক ছেলেকে বিয়ে করে জুথি।

বিয়ের কিছু মাস পর জানা যায় তানভীরের আরেকটি বউ রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে ঝামেলা বাধে। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং আদালতে মামলা দায়ের করে।’
তিনি আরো বলেন, ‘আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানির তারিখ ছিল।

কোর্টে যাওয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হয় জুথি। অন্যদিকে প্রধান সড়কের পাশে একটি মাইক্রো নিয়ে দাঁড়িয়ে ছিল তানভীর। জুথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

’নওগাঁ সদর থানায় ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর