বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

রামগতিতে ২ পক্ষের মারামারিতে ১ জনের মৃত্যুর অভিযোগ, আটক ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

লক্ষ্মীপুরের রামগতিতে পাওনা টাকা চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে সোলাইমান (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সজিব (১৭), মো. আশিক (১৮) ও আসিবুল ইসলাম (১৬) নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার চরসেকান্তর রাস্তার মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। মৃত সোলাইমান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ সোলাইমানের নাতি মেহেদী হাসান রাফির কাছ থেকে ওই এলাকার শাহাদাতের ছেলে সজিব আড়াই হাজার টাকা ধার নেন। কয়েক মাস ধরে পাওনা টাকা দেবে-দিচ্ছে বলে কালক্ষেপণ করে টাকা দিচ্ছিলেন না সজিব। বিষয়টি নিয়ে গতকাল বুধবার বিকেল ৫টার দিকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি চলছিল। খবর পেয়ে মেহেদী হাসান রাফির দাদা সোলাইমান গিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

এ সময় এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ সোলাইমানের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সোলাইমানের ছেলে নুর আলম বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রামগতি থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘পাওনা টাকা চাওয়ার জেরে দুই পক্ষের মারামারিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর