শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

আইফোন ১৭ এর দাম ৯৭ হাজার টাকা থেকে শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৩

২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করে অ্যাপল। এর পর থেকে ধীরে ধীরে আনা হয়েছে নানা পরিবর্তন। এবারের পরিবর্তনকে ‘সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। আইফোন ১৭ সিরিজের ডিজাইনে এসেছে নতুনত্ব।

এর পাশাপাশি ক্যামেরার মান ও পারফরম্যান্সের গতি বাড়ানো হয়েছে। গত মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার কিউপারটিনো হেডকোয়ার্টারে ‘এআই ড্রপিং’ ইভেন্টের আয়োজন করে অ্যাপল। সেখানে উন্মোচন করা হয় আইফোন ১৭, আইফোন এয়ার, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স, এয়ারপডস প্রো ৩ ও অ্যাপলওয়াচ সিরিজ ১১। এ ছাড়া অ্যাপলওয়াচ এসই ৩ ও অ্যাপলওয়াচ আলট্রা ৩ এনেছে অ্যাপল।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে অ্যাপলের নতুন ডিভাইসগুলো পাওয়া যাবে। আইফোন ১৭-এর আকার ও রিফ্রেশ রেট আগের তুলনায় বাড়ানো হয়েছে। ৬.৩ ইঞ্চি ওএলইডির ডিসপ্লের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।

সেলফির জন্য দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি দেওয়া হয়েছে ৩৬৯২ এমএএইচ শক্তির। আইফোন ১৭-তে দেওয়া হয়েছে ৮ জিবি র‌্যাম। আইফোন এয়ারে ব্যবহার করা হয়েছে গ্রেড-৫ টাইটানিয়াম ফ্রেম ও সিরামিক শিল্ড। পুরুত্ব কম রাখার ফলে আইফোনটির ওজন দাঁড়িয়েছে ১৬৫ গ্রাম।

মূল ক্যামেরা একটি, যাতে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের লেন্স। সেলফির জন্য আছে ১৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারির শক্তি ৩১৪৯ এমএএইচ। আইফোন ১৭ প্রোতে থাকবে তিনটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলফি ক্যামেরা হবে ১৮ মেগাপিক্সেলের। ব্যাটারির শক্তি হবে ৩৯৮৮ এমএএইচ। আইফোন ১৭ প্রো ম্যাক্সের ডিসপ্লের আকার ৬.৯ ইঞ্চি। এতেও একই ক্যামেরা সেটআপ থাকবে। ব্যাটারি হবে ৪৮৩২ এমএএইচ শক্তির। প্রতিটি আইফোনেই আছে এ১৯প্রো চিপ। এ ছাড়া আইফোন ১৭ বাদে সব মডেলেই রয়েছে ১২ জিবি র‌্যাম।

দাম ও স্টোরেজ : আইফোন ১৭-এর দাম হবে ৭৯৯ ডলার (প্রায় ৯৭ হাজার টাকা)। আইফোন ১৭ এয়ারের দাম শুরু হবে ৯৯৯ ডলার (প্রায় এক লাখ ২২ হাজার ১৫৮ টাকা) থেকে। আইফোন ১৭ প্রো-এর দাম এক হাজার ৯৯ ডলার (প্রায় এক লাখ ৩৪ হাজার টাকা) থেকে শুরু হয়েছে। আগের বছরের তুলনায় দাম বেড়েছে ১০০ ডলার। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম শুরু হবে এক হাজার ১৯৯ ডলার (প্রায় এক লাখ ৪৬ হাজার টাকা) থেকে। প্রতিটি মডেলেই থাকবে ২৫৬ জিবি স্টোরেজ। কোনো আইফোনেই ১২৮ জিবি স্টোরেজ রাখা হয়নি।

এয়ারপডস ও অ্যাপলওয়াচ : আইফোনের পাশাপাশি এয়ারপডস প্রো ৩ এনেছে অ্যাপল। এতে থাকবে রিয়াল টাইমে বিদেশি ভাষা অনুবাদ করার সুবিধা। এর দাম ধরা হয়েছে ২৪৯ ডলার। আগের তুলনায় সরু আকারে এসেছে অ্যাপলওয়াচ সিরিজ ১১। এর দাম শুরু হয়েছে ৩৯৯ ডলার থেকে। একবার চার্জ দিলে ব্যাটারি সচল থাকবে টানা ২৪ ঘণ্টা। অ্যাপলের নতুন সফটওয়্যার আইওএস ২৬ মিলবে আগামী সোমবার থেকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর