বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

আলী রীয়াজ

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৬

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। তিনি বলেন, সংস্কার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন।

বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি।

ড. আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন।

সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসেন্টসহ বেশির ভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো বলেও জানান তিনি।

ড. আলী রীয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংস্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবে না আর রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তি তো সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এ প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে ঐকমত্য কমিশন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর