শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

সিরাজগঞ্জে জাল টাকাসহ কারবারি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

সিরাজগঞ্জ সদর উপজেলায় জাল টাকাসহ এক কারবারিকে আটক করেছে র‌্যাব। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ-১২ সদর কম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রঞ্জু আহমেদ (৪০) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড়হামকুড়িয়া গ্রামের আফের প্রামাণিকের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে র‌্যাবের একটি দল সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে রঞ্জু আহমেদকে আটক করে।

এরপর তার কাছ থেকে ৪৮ হাজার ৫০০ টাকার বিভিন্ন ধরনের ৮০টি জাল নোট উদ্ধার করা হয়। এ ছাড়াও তার কাছ থেকে নগদ ৮ হাজার ৯৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর