বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হত্যাচেষ্টা মামলায় জবি ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক কুমার দাসকে হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় একই প্রতিষ্ঠানের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি এফ এম শরিফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালত শুনানি এ আদেশ দেন।

এদিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর শুনানি হয়।

শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক কেএম আবদুল তাকে গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। এ বিষয়ে শুনানির জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

মামলার অভিযোগে থেকে জানা যায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে মিছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হয়ে মহানগর দায়রা জজ আদালতের সামনে গেলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অতর্কিত গুলিতে আহত হন অনিক।

অনিককে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় অনিক কুমার দাস বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট বিকেলে তাকে ওয়ারী থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ আগস্ট যাত্রাবাড়ী থানার করা হত্যাচেষ্টা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। ওইদিন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর