বৃহঃস্পতিবার, ২৩শে জুলাই ২০২৬, ৮ই শ্রাবণ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

কুবি শিক্ষার্থী ও তার মা নিহতের ঘটনায় আটক ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগম নিজ বাসায় নিহতের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা কম্পানি।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

র‍্যাব জানায়, আটক ব্যক্তির নাম আব্দুর রব (৭৩)। তিনি পেশায় একজন কবিরাজ। তার বাড়ি লাঙ্গলকোট উপজেলায়। নিহত তাহমিনার সঙ্গে সর্বশেষ আব্দুর রবের যোগাযোগ হয়েছিল।

র‌্যাব-১১ সিপিসি-২ এর কুমিল্লা কম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘সন্দেহভাজন একজনকে লাঙ্গলকোট থেকে দুপুরে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

’আজ সোমবার সকালে কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে পিটিআই মাঠ সংলগ্ন নেলী কটেজ ভবনের দ্বিতীয় তলা থেকে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিন বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর