বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

নেপালে জেন জিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৭

নেপালের রাজধানী কাঠমাণ্ডুর নিউ বানেশ্বরে সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়িয়েছে।

হাজার হাজার তরুণ রাস্তায় নেমে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশজুড়ে বিস্তৃত দুর্নীতির সংস্কৃতির অবসানের দাবিতে বিক্ষোভ করে। এতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হলে এ নিহতের ঘটনা ঘটে।

দিনের শুরুতে সিভিল হাসপাতালে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছিল। পরে সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান বলে হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানান।

ন্যাশনাল ট্রমা সেন্টারের এক চিকিৎসক বলেন, বিক্ষোভে আহত চারজন সেখানে মারা গেছেন। আরো অন্তত ১০ জন গুরুতর আহত বিক্ষোভকারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মাথা ও বুকে গুলি লেগেছে।

প্রচুরসংখ্যক আহতকে সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতাল ও ট্রমা সেন্টারসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

সংসদ ভবনের সামনে বিক্ষোভকারীরা রেস্ট্রিকটেড এলাকা ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ জলকামান, টিয়ার গ্যাস এবং গুলি ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে বহু মানুষ আহত হন।

জেনারেশন-জেড তরুণদের নেতৃত্বে এই আন্দোলনে মূল দাবি ছিল দুর্নীতির অবসান এবং সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। সহিংস ঘটনার পর কাঠমাণ্ডু জেলা প্রশাসন রাজধানীর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করে।

এদিকে আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, বড় শহরগুলোতেও বিক্ষোভ শুরু হয়েছে।

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর