বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

জামায়াত আমিরের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার উপদেষ্টার সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হুমা খান।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জামায়াত আমিরের রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে সাক্ষাতে মিলিত হন তারা।

সাক্ষাতের শুরুতেই হুমা খান জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন। তারা অত্যন্ত আন্তরিক পরিবেশে পারস্পরিক মতবিনিময় করেন।

গত ২৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ জামায়াত আমির যে ঐতিহাসিক বক্তব্য রেখেছিলেন, সে জন্য হুমা খান তাকে আন্তরিক ধন্যবাদ জানান।

দুজনই বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচারসহ সামগ্রিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। জামায়াতে ইসলামীর উপস্থাপিত সংস্কার প্রস্তাবের বিভিন্ন বিষয় সম্পর্কে হুমা খান জানতে চান এবং জামায়াত আমির সেসব প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় হুমা খানের সঙ্গে উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকারবিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।

উল্লেখ্য, জামায়াত আমির ‘জুলাই শহিদদের’ নিয়ে জামায়াতে ইসলামীর প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণের বই তাদের উপহার প্রদান করেন।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান প্রমুখ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর