শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

কিভাবে পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেবে জাপান

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১০

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা রবিবার পদত্যাগের ঘোষণা দেওয়ায় এখন দৃষ্টি পড়েছে—বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির এ দেশটির হাল ধরবেন কে।

ইশিবার নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও তার জোটসঙ্গী উভয় সংসদকক্ষেই সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, ফলে নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের প্রক্রিয়া আরো জটিল হয়ে উঠেছে।

দলীয় নেতৃত্বের দৌড় প্রথমে এলডিপিকে ইশিবার উত্তরসূরি হিসেবে নতুন সভাপতি বেছে নিতে হবে। যদিও এর তারিখ এখনো নির্ধারণ হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বরের সর্বশেষ দলীয় নেতৃত্ব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রার্থীদের দলের অন্তত ২০ জন সংসদ সদস্যের মনোনয়ন লেগেছিল। এরপর সারা দেশে বিতর্ক ও প্রচারণা শেষে সংসদ সদস্য ও সাধারণ সদস্যদের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আর ইশিবা এতে জয় লাভ করেন।

এলডিপির ভোট প্রক্রিয়া

প্রথম রাউন্ডে প্রতিটি সংসদ সদস্যের একটি করে ভোট থাকে, আর সমান সংখ্যক ভোট বণ্টন করা হয় দলীয় সাধারণ সদস্যদের মধ্যে।

কোনো প্রার্থী সরল সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি সভাপতি হন। না হলে শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে রান-অফ হয়।

দ্বিতীয় রাউন্ডে আবারও প্রতিটি সংসদ সদস্য একটি করে ভোট দেন, তবে সাধারণ সদস্যদের ভোট কমে দাঁড়ায় ৪৭-এ।

তবে যদি অসম্ভাব্যভাবে সমতা আসে, তাহলে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। যদিও নেতৃত্বের প্রতিযোগিতায় এটি কখনো ঘটেনি, তবে ২০১০ সালে এলডিপির উচ্চকক্ষের সভাপতিত্ব কে করবেন তা নির্ধারণের জন্য এটি ব্যবহার করা হয়েছিল।

সংসদীয় ভোট

এলডিপির সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় দলের সভাপতি স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হবেন—এমন নিশ্চয়তা নেই।

১৯৯৪ সালে ক্ষমতা ফিরে পেতে এলডিপি প্রতিদ্বন্দ্বী জাপান সোশ্যালিস্ট পার্টি ও একটি ছোট দলের সঙ্গে জোট গড়ে এবং সমাজতান্ত্রিক নেতা তোমিইচি মুরায়ামাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে। প্রথা অনুযায়ী, প্রথমে নিম্নকক্ষ প্রধানমন্ত্রী মনোনয়নে ভোট দেয়। যেকোনো সাংসদকে মনোনয়ন দেওয়া যায়, তবে এ ক্ষেত্রে সাধারণত বিরোধী দলের নেতাদেরও মনোনয়ন দেওয়া হয়।

কোনো প্রার্থী সরল সংখ্যাগরিষ্ঠতা পেলে তিনি অনুমোদিত হন। না হলে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান-অফ ভোট হয়। এরপর ভোট যায় উচ্চকক্ষে, তবে কেবল নিম্নকক্ষের সদস্যই প্রধানমন্ত্রী হতে পারেন। দুই কক্ষের মধ্যে ভিন্ন সিদ্ধান্ত হলে নিম্নকক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত ধরা হয়। এমনটি ২০০৮ সালে ঘটেছিল, যখন নিম্নকক্ষ এলডিপি প্রার্থীকে বেছে নিয়েছিল ও উচ্চকক্ষ বিরোধী প্রার্থীকে বেছে নিয়েছিল।

তবে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পর জাতীয় ম্যান্ডেট চেয়ে দ্রুত নির্বাচন ডাকতে পারেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর