বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

মাসুদ সাঈদী

আমাদের কাছে সংখ্যালঘু বলতে কিছু নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৪

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘একটি দেশে বসবাসরত সব ধর্ম-বর্ণের নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেকের নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। যারা ধর্মের নামে দাঙ্গা ছড়িয়ে বিভেদ সৃষ্টি করে, তারাই প্রকৃত সংখ্যালঘু। আমাদের কাছে সংখ্যালঘু বলে কিছু নেই।

’রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কদমতলা ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। এই শব্দটি ব্যবহার করে কিছু মানুষ একটি নির্দিষ্ট গোষ্ঠীকে হেয় করার চেষ্টা করে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, থাকবে না কোনো বৈষম্য।’ তিনি বলেন, ‘আমরা চাই, এমন একটি সার্বভৌম রাষ্ট্র। যেখানে থাকবে মত প্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার ও আইনের সমান প্রয়োগ। আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যেখানে সব নাগরিক সমান মর্যাদা পাবে।

’সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের ১০০ বছরের পুরনো পৌরসভা রয়েছে, কিন্তু তার রাস্তাঘাটের করুণ দশা। স্কুল-কলেজের ছাদধসে শিক্ষার্থীরা নিহত হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পরেও দেশের এই দুরবস্থা বিশ্বের আর কোথাও দেখা যায় না।’

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, “গত ১৫ বছর ধরে তারা রাজাকার-রাজাকার খেলা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। এই রাজনৈতিক ব্যবসায় তারা তাদের মূল পুঁজি হারিয়ে এখন দিশাহারা।

আমরা লক্ষ করছি, এখন আবার কেউ কেউ সেই পথ অনুসরণ করে রাজাকার-রাজাকার ব্যবসা শুরু করেছে। আমি বলব—এই ব্যবসা লাভজনক নয়, জনগণ এই রাজনীতি পছন্দ করে না। বরং এতে তাদেরও ‘আম-ছালা’ সব হারানোর সম্ভাবনা আছে।”

মাসুদ সাঈদী দাবি করেন, দেশের মানুষ বিভিন্ন দল ও নেতৃত্ব দেখেছে। এখন তারা জামায়াতকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। তারা স্বপ্ন দেখে একটি উন্নত, শান্তিপূর্ণ ও সুবিচারভিত্তিক সোনার বাংলা গড়ার।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার মজলিশে শুরা সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম, জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক এবং ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর সদর উপজেলা শাখার সভাপতি আহসানুল হক।

সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসাধারণের অংশগ্রহণে পথসভাটি একটি প্রাণবন্ত রাজনৈতিক কর্মসূচিতে রূপ নেয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর