শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

হঠাৎ ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবনে কেন হামলা চালাল রাশিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৮

যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো ইউক্রেনের মন্ত্রিপরিষদ ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রিপরিষদ ভবনের ছাদ ও ওপরের কয়েকটি তলা ‘শত্রুর আক্রমণে’ পুড়ে গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী।

যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কিয়েভের সরকারি ভবনগুলোতে হামলা করা থেকে বিরত ছিল রাশিয়া। তবে এবার মন্ত্রিপরিষদ ভবনে হামলা নতুন ধাক্কা হয়ে এসেছে।

বিশ্লেষকদের মতে, এটি একটি প্রতীকী আঘাত। এর মাধ্যমে রাশিয়া স্পষ্ট করে দিচ্ছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শান্তি নিয়ে কথাবার্তা আসলে কেবল লোক দেখানো।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া এবার রেকর্ডসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে—যার সংখ্যা ৮০০-এর বেশি।

এর মধ্যে ৯টি ক্ষেপণাস্ত্র ও ৫৬টি ড্রোন ৩৭টি স্থানে আঘাত হেনেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আন্তর্জাতিক মহলের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘এমন হত্যাযজ্ঞের বিষয়ে অনেক আগে থেকেই কূটনীতির সূচনা হতে পারত, এটি একটি ইচ্ছাকৃত অপরাধ এবং যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর