শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩১

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ছয়জন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরের মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) এবং নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আঞ্জুমান-এ-রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের মাধ্যমে। 

টিমের সদস্য আমিনুর রহমান বলেন, ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে বেশ কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যার মধ্যে দুজনের মৃত্যু হয়।

জুলুসের আনুষ্ঠানিকতা সকাল ১০টায় আলমগীর খানকা শরীফ থেকে শুরু হয়। নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা পুরো আয়োজনকে সফল করতে কাজ করছেন। ভোর থেকে নগরের বিভিন্ন মোড়ে ট্রাক ও মিনি ট্রাক সাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য অপেক্ষা করা হয়।

চট্টগ্রামে জশনে জুলুস আয়োজনের ইতিহাস ১৯৮০ সালে শুরু হয় এবং এটি ৫৪ বছর ধরে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। জুলুসের নেতৃত্ব দেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ। এতে বিভিন্ন পীর-মাশায়েখ ও আলেম-ওলামারা অংশ নেন। 

আল্লামা সাবির শাহ বলেন, জশনে জুলুস নবীপ্রেমের সোনালি প্রদীপ। লাখো মানুষের অংশগ্রহণ মুসলমানদের নবীজির প্রতি ভালোবাসা ও ঐক্যের প্রতিফলন।

শোভাযাত্রায় ভক্তদের জন্য প্রতিটি মোড়ে শরবত, পানি ও তাবাররুকের ব্যবস্থা রাখা হয়। ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও এই সেবায় অংশ নেন। পুরো জুলুস অতিথি আপ্যায়ন ও ভ্রাতৃত্বের মহোৎসবের রূপ নেয়। চট্টগ্রামের ঐতিহাসিক এই জুলুস এখন বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় শোভাযাত্রা হিসেবে পরিচিত।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর