শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • বঞ্চিতদের অগ্রাধিকার? সচিব পদে নতুন নিয়োগ নিয়ে জোর আলোচনা
  • সাংবিধানিক টানাপোড়েনের ইঙ্গিত? রাষ্ট্রপতির বক্তব্যে বাড়ছে জল্পনা
  • ‘এক-চীন নীতি’ পুনর্ব্যক্ত, কৌশলগত অংশীদারত্ব গভীর করার অঙ্গীকার
  • সংরক্ষিত আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব, প্রার্থী নির্বাচন আরও বিস্তৃত হতে পারে
  • ‘ইনকিলাব জিন্দাবাদ’ ইস্যুতে অনলাইন উত্তাপ, জামায়াত আমিরের পোস্টে মিশ্র প্রতিক্রিয়া
  • গুণীজনদের হাতে একুশে পদক, বিকেলে বইমেলার দ্বার উন্মোচন
  • নতুন সংসদে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন এবং অধ্যাদেশ উপস্থাপনা নিয়ে শুরু হচ্ছে কার্যক্রম
  • কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠনসহ সাংগঠনিক পুনর্গঠনে জামায়াতে ইসলামী
  • দায়িত্ব ছাড়ার পর লাল পাসপোর্ট হস্তান্তর: প্রশাসনিক প্রক্রিয়া শুরু
  • সংসদের আগে না পরে? স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নতুন আলোচনা

অস্বাভাবিক ওজন কমে যাওয়া হতে পারে যেসব রোগের লক্ষণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

বর্তমান সময়ে ওজন বেড়ে যাওয়া নিয়ে সচেতনতা বেড়েছে অনেকটাই। শরীরের বাড়তি ওজন কমাতে অনেকেই নানা রকম ডায়েট ও শরীরচর্চা করে থাকেন।

তবে বিশেষ কোনো চেষ্টা ছাড়াই যদি হঠাৎ করে শরীরের ওজন দ্রুত কমতে শুরু করে, তাহলে তা চিন্তার ভাঁজ ফেলবেই!

কারণ আচমকা ওজন কমে যাওয়া শরীরের বেশ কিছু গুরুতর রোগের সংকেত হতে পারে। বিশেষজ্ঞদের মতে, ৬ থেকে ১২ মাসের মধ্যে যদি কারো মোট ওজনের ৫ থেকে ১০ শতাংশ কমে যায় এবং এর পেছনে কোনো নির্দিষ্ট কারণ না থাকে, তবে অবশ্যই সতর্ক হওয়া প্রয়োজন।

এমন আচমকা ওজন কমে যাওয়া কোন কোন রোগের লক্ষণ হতে পারে, জেনে নিন—

ক্যান্সার

হঠাৎ ওজন কমার অন্যতম প্রধান কারণ হতে পারে ক্যান্সার। বিশেষ করে পেট, ফুসফুস, লিভার, অগ্ন্যাশয় বা রক্তের ক্যান্সারের ক্ষেত্রে রোগ শুরু হওয়ার প্রাথমিক লক্ষণ হিসেবে ওজন কমতে দেখা যায়।

হরমোনজনিত সমস্যা

হাইপারথাইরয়েডিজমে শরীরে অতিরিক্ত থাইরয়েড হরমোন তৈরি হয়। যার ফলে বিপাকের হার বেড়ে গিয়ে ওজন দ্রুত কমে যায়। অ্যাডিসন’স ডিজিজ বা কর্টিসল হরমোনের ঘাটতিতেও ওজন কমতে পারে।

পাচনতন্ত্রের রোগ

ক্রোন’স ডিজিজ, উলসারেটিভ কলাইটিস বা সিলিয়াক রোগে শরীর খাবারের পুষ্টি শোষণ করতে পারে না। ফলে ধীরে ধীরে ওজন কমতে থাকে এবং রোগী দুর্বল হয়ে পড়েন।

মানসিক সমস্যা

খাদ্য গ্রহণজনিত রোগ যেমন অ্যানোরেক্সিয়া বা বুলিমিয়ায় ওজন কমতে পারে। আবার অনেক সময় বিষণ্নতা ও উদ্বেগের কারণেও খিদে কমে যায়। যার প্রভাব সরাসরি শরীরের ওজনে দেখা দেয়।
ডায়াবেটিস ও অন্যান্য রোগ

টাইপ-১ ডায়াবেটিসে শরীর যখন গ্লুকোজ ব্যবহার করতে পারে না, তখন শক্তির জন্য ফ্যাট ও মাংসপেশি ভেঙে ব্যবহার করে। ফলে ওজন দ্রুত কমে যায়। হার্ট ফেলিওর, টিউবারকিউলোসিস, এইচআইভি বা গুরুতর সংক্রমণেও অনিচ্ছাকৃত ওজন হ্রাস হতে পারে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

অনেক সময় দীর্ঘদিন কিছু ওষুধ খাওয়ার ফলে ক্ষুধামন্দা দেখা দেয় বা হজমে সমস্যা হয়। এর ফলেও ওজন কমে যেতে পারে।

ক্যাশেক্সিয়া বা ওয়েস্টিং সিন্ড্রোম

এটি একটি জটিল অবস্থা, যেখানে শরীর থেকে একইসঙ্গে ফ্যাট ও মাংসপেশি নষ্ট হয়ে যায়। ক্যান্সার, হার্ট ফেলিওর বা কিডনি রোগের শেষ পর্যায়ে এই সমস্যা বেশি দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, যদি কারো শরীরের ওজন অস্বাভাবিকভাবে দ্রুত কমতে থাকে, তাহলে তা একেবারেই অবহেলা করা উচিত নয়। সেক্ষেত্রে দেরি না করে প্রয়োজনীয় পরীক্ষা করে রোগ শনাক্ত করা জরুরি। কারণ প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা শুরু করলে গুরুতর অনেক রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়।

 

 



 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর