বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল daajkaal@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা
  • বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • দুপুরে আড়াইটায় সংসদ ভবনে সরকারি দলের সংসদীয় সভা
  • যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস
  • দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত : প্রতিমন্ত্রী
  • চাঁদপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের
  • ইরান যুদ্ধের ইস্যুতে অবস্থান স্পষ্ট করলেন স্টারমার
  • রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি বুধবার

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামীকাল বুধবার হবে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ বিষয়ে আদেশ দেন।

চেম্বার জজ জানিয়েছেন, পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ কার্যকর থাকবে না। ফলে এই মুহূর্তে ডাকসু নির্বাচন আয়োজন বা পরিচালনার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই।

এর আগে, গতকাল সোমবার বিচারপতি হাবিবুল গণির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেন। তবে একই দিন বিকেলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির জানান, লিখিত আবেদন গ্রহণ করে চেম্বার জজ হাইকোর্টের আদেশকে সিএমপি ফাইল করেছেন এবং শুনানি শেষ না হওয়া পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন। এর ফলে নির্বাচন, প্রচারণা, ক্যাম্পেইনসহ সব কার্যক্রম চালিয়ে যেতে কোনো আইনি বাধা থাকছে না।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে ৩৭ বার। স্বাধীনতার পর মাত্র সাতবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ভোটগ্রহণ হয় ২০১৯ সালে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর